বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সরকার ভয়ঙ্কর খেলায় মেতেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের সমালোচনাকারীদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটি শক্তি পেছন থেকে কলকাঠি নাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা।

আজ শনিবার (০৬ মার্চ) রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সরকার দলীয়করণের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। নিজেদের ব্যর্থতাকে ঢাকতেই তারা এখন ভিন্নমত দমনের ভয়ঙ্কর খেলায় মেতেছে।

এদিকে ডিজিটাল আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র নেতারা অভিযোগ করে বলেন, এই সরকার মানুষ হত্যায় মেতে উঠেছে। গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারিও দেন নেতারা।

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনে আটক বন্দিদের মুক্তি দেয়ার দাবিও জানান বিএনপি নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ