বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতে গেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে জিতেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মাত্র ছয় ভোটে জিতে গদি টিকিয়ে রাখলেন তিনি।

আজ শনিবার দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আস্থা ভোটে জেতার জন্য ইমরানের প্রয়োজন ছিল ১৭২ ভোট, তিনি পেয়েছেন ১৭৮ ভোট। মাত্র ছয় ভোটে জিতে নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখলেন তিনি।

তবে বিরোধী দল এ ভোটের ফলাফল বর্জন করেছে। সরকারের অর্থমন্ত্রী সিনেট আসনে এ সপ্তাহের প্রথমদিকে হেরে যাওয়ার পর ইমরান খান নিজে থেকেই সংসদে আস্থা ভোটের আয়োজন করেন। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ