শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

সিলেট এদারার সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা শায়খ জিয়া উদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর সিলেট অঞ্চলের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা শায়খ জিয়া উদ্দীন।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) সিলেট নগরীর এদারা কমপ্লেক্সে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনী মজলিসে আমে উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আল্লামা নুরুল ইসলাম খান ও মহাসচিব হিসেবে মাওলানা আব্দুল বছিরও নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল ১০ টা থেকে শুরু হয় নির্বাচন। শেষ হয় বিকাল ৪ টায়।

শায়খ জিয়া উদ্দীন ২০১৭ মজলিসে শুরার সিদ্ধান্তমতে প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি পরে ২০১৮ সালে পুনরায় তিন বছরের জন্য সভাপতি মনোনীত হন। মাওলানা আব্দুল বছিরও ২০১৭ সালে প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব ও পরে ২০১৮ সালে তিন বছরের জন্য মহাসচিব নির্বাচিত হন।

নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান সিলেট অঞ্চলের পরিচিত মুখ। এর আগে সিলেট দরগাহ মাদরাসার পরিচালক মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

শায়খ জিয়া উদ্দীন সিলেটের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের পরিচালক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতিও তিনি। ‘নাজিম সাহেব হুজুর’ ও ইসলামি চিন্তাবিদ হিসেবে সর্বমহলে তার সুখ্যাতি রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ