শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) করোনার এ টিকা নেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪৩৫ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরও ৬১৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৪১ জন। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৪৬৮ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ১৪৪টি। এ পর্যন্ত দেশে মোট ৪১ লাখ পাঁচ হাজার ৩২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন সাতজন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ পাঁচজন ও নারী দুজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৩৭৭ জন ও নারী দুই হাজার ৫৮ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন ও সিলেট বিভাগে একজন। এ ছাড়া সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ