বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের উদ্যোগে ইসলামি ব্যাংকিং এর ৩য় ও ৪র্থ ব্যাচের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর উদ্যোগে অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনস (AAOIFI) প্রবর্তিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত CIPA & CSAA Fellowship Program-এর যথাক্রমে ৩য় ও ৪র্থ ব্যাচের উদ্বোধনী পর্ব ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টায় অনলাইন জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (BIBM) মহাপরিচালক জনাব মোহাঃ আখতারুজ্জামান, পিএইচডি এবং বিশেষ অতিথি ছিলেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ মনিরুল মওলা, যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্স বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর এম. কবির হাসান, পিএইচডি, AAOIFI-এর স্ট্যান্ডার্ডস ইমপ্লেমেন্টেশন অ্যান্ড স্ট্রাটেজিক ডেভেলপমেন্টসের সিনিয়র ম্যানেজার ড. রিজওয়ান মালিক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জনাব মোঃ আবদুল আউয়াল সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মোঃ আবদুল্লাহ শরীফ, CIPA, CSAA।

প্রধান অতিথি জনাব মোহাঃ আখতারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জিত হলে আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। দেশ হবে সমৃদ্ধ ও স্বনির্ভর। এ ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সশিল্প গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে। বর্তমান বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের বড় চ্যালেঞ্জ হলো দক্ষ ও যোগ্য জনবলের অভাব। CSBIB এ ক্ষেত্রে উল্লেখযোগ্য ভ‚মিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্সশিল্পের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হলে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট (CIPA) ও সার্টিফাইড শারীয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (CSAA) কোর্স দু’টি পরিচালনা করছে।

উল্লেখ্য, এ পর্যন্ত সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের মাধ্যমে ৮ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে গৌরবজনক CIPA এবং ২২ জন CSAA ফেলোশিপ অর্জন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ জনের অধিক দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ