শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাংলাদেশের পক্ষ থেকে এবার ‘বিবিসি’র প্রতিবেদনের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ‘রোহিঙ্গা সংকট: সমুদ্রে ভাসমানদের উদ্ধারে জাতিসংঘের আহ্বান’ শীর্ষক প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিবিসির প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, রোহিঙ্গারা বাংলাদেশের উপকূল এলাকায় ভাসমান আছে। কিন্তু ইউএনএইচসিআর জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে, নৌকাটি আন্দামান সাগরে ভাসমান আছে। যা বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাসমান নৌকাটি বাংলাদেশ থেকে ১৭শ’ কিলোমিটার দূরে এমন একটি অবস্থানে আছে যা মিয়ানমার থেকে প্রায় ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৯৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার এবং ভারত থেকে ১৪৭ কিলোমিটার দূরে। অবস্থানটি বাংলাদেশের আঞ্চলিক জলসীমার অনেক দূরে।

বাংলাদেশ জানায়, তারা এ বিষয়ে আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়, এর আগে বারবার সমুদ্রসীমায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের পর যখন সবাই অস্বীকার করছিল, তখনই বাংলাদেশ সরকার তাদের উদ্ধার করেছিল। এবার অন্যান্য দেশ বিশেষত যাদের জলসীমায় নৌকাটি আছে তাদের উচিত রোহিঙ্গাদের উদ্ধারে এগিয়ে আসা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ