বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পুলিশের লাঠিপেটায় সড়ক ছাড়লেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। তাদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

এর আগে বেলা ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। সর্বশেষ বিকেল ৫টায়ও এ বিক্ষোভ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কলেজটির শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে। পুলিশদের একটি অংশ তাদের মেরে রাস্তা থেকে উঠিয়ে দেয়। তাদের সঙ্গে কোনো প্রকার কথা না বলেই পুলিশ হামলা চালিয়েছে অভিযোগ করেছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইসমাত রুমিনা। তবে শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়ে তিনি ফিরে গেছেন। বিকেলে অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা কলেজে অবস্থান করছেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে অধ্যক্ষ ইসমাত রুমিনা বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সঙ্গে কথা না বলেই আন্দোলন শুরু করে। তারা চাইছে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে দিকনির্দেশনা আসুক। আমরা অভিযোগগুলো লিখিত আকারে দিতে বলেছি।’

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ লাঠিপেটার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ