বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

দীর্ঘদিন সরকারে থাকায় সব খাতে উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য। দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড- অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সমুদ্রপথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। সারাবিশ্বের অর্থনীতিতে এ পণ্য পরিবহনের গুরুত্ব অনেক। জাহাজ চলাচলে উচ্চশিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, শিক্ষা ও প্রশিক্ষণ একসাথে অর্জন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলাবোধ বজায় রেখে কাজ করে দেশের সম্মান বাড়াতে হবে। সমুদ্রে যারা চাকরিরত তারাও বড় রেমিট্যান্স যোদ্ধা। ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটরের মাধ্যমে এখন থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রহণযোগ্যতা বাড়ছে। মেরিন একাডেমির মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, জাতির পিতা ১৯৭৪ সালে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি নিয়ে উদ্যোগ নিলেও ৭৫ পরবর্তী সময় জিয়াউর রহমানসহ অন্য কেউ এটা নিয়ে কোনো কাজ করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ