মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি

আবারও অবরোধ নীলক্ষেত, পরীক্ষা নেয়ার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এতে অজিমপুর থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। আজিমপুর হয়ে ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, আগামী কয়েক দিনে কলেজগুলোর কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল। সেগুলোও স্থগিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততক্ষণ আন্দোলন চলবে।

তারা বলেন, আমাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন বলছে পরীক্ষা হবে না। এত দিন কি করোনা ছিল না? আমাদের এই একটা পরীক্ষা শেষ হলে চকরির পরীক্ষায় অংশ নিতে পারব। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। আমাদের পরীক্ষা অবশ্যই নিতে হবে।’

ঢাকা কলেজ শিক্ষার্থী সম্রাট বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে পুরো ঢাকায় আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে অধিভুক্ত কলেজগুলোর সব পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অধিকসংখ্যক শিক্ষার্থী যুক্ত হলে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ