বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা (কেরাত) অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিযোগিরা ভার্চুয়াল এই কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন।

আগামীকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের সহায়তায় এবং ধর্ম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আয়হা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান। আলোচনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের অন্যতম সদস্য ড. মাওলানা কাফিল উদ্দিন সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ