বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

অবশেষে অবরুদ্ধ গাজায় পৌঁছাল করোনার ভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বিরোধী দলীয় নেতার ব্যক্তিগত উদ্যোগে করোনা ভ্যাকসিনের প্রথম চালান অবরুদ্ধ গাজা উপত্যকায় এসে পৌঁছেছে।

বিশ্বের বিভিন্ন দেশে গণহারে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও, ইসরায়েলি সরকারের অসহযোগিতা আর টিকা স্বল্পতার কারণে ভ্যাকসিন কার্যক্রম জোরদারে ব্যর্থ ফিলিস্তিনি প্রশাসন। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে ইসরাইলি প্রশাসন ফিলিস্তিনি জনগণের জন্য মাত্র দুই হাজার ডোজ টিকা সরবরাহ করলেও, চাহিদার তুলনায় তা নিতান্তই অপ্রতুল।

তবে, এবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত বিরোধী নেতা মোহাম্মদ দাহলানের উদ্যোগে আরব আমিরাত সরকারের উপহার হিসেবে ফিলিস্তিনি জনগণের জন্য এসেছে ২০ হাজার ডোজ টিকা।

রোববার মিশর সীমান্ত হয়ে রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের প্রথম চালান প্রবেশ করে অবরুদ্ধ গাজা উপত্যকায়। এতে করে ফিলিস্তিনে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা বিরোধী জোটের।

এক বিরোধীদলীয় নেতা জানান, আমরা এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। আশা করছি প্রথম দিকে বয়স্ক এবং জটিলরোগধারীদের টিকাদানের মধ্য দিয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ