বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সরকারি-বেসরকারি সব অফিসে ‘বাংলা’ আবশ্যক করা হোক: আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম: দেশের সরকারি- বেসরকারি সব অফিসে বাংলা ভাষার ব্যবহার আবশ্যকীয় করার দাবি তুলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। আর এ বাংলা ভাষায় পাণ্ডিত্য অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি। যখন আমরা বাংলায় পাণ্ডিত্য অর্জন করতে পারবো তখন সর্বমহলেই প্রতিষ্ঠিত হতে পারবো।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ৯ টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি তুলেন তিনি। রাজধানীর জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়া মানিকনগর মাদরাসা ঢাকায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মাওলানা মোস্তফা ওয়াদুদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বোরহান উদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমাদ। উপস্থিত ছিলেন মানিকনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আরিফ বিল্লাহসহ ছাত্র জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণ ও মানিকনগর ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ