বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

‘কুমিল্লাপট্টির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সাহায্য বরাদ্দ দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তর মানিকনগর এলাকায় ‘কুমিল্লাপট্টি’তে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) নগর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বস্তিবাসীকে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক পরিবার সর্বস্বান্ত হয়েছে, তাদের মাথা গুজার ঠাঁইও নেই। তাদের বেঁচে থাকার কোন আশা নেই। তাই তাদের জন্য জরুরি ভিত্তিতে সাহায্য এবং তাদের পুনর্বাসন করতে হবে সরকারকে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত সাহায্য বরাদ্দ এবং গৃহহীন লোকদের পুনর্বাসনের লক্ষ্যে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর দক্ষিণ এর অর্থ সম্পাদক ক্বারী মুহাম্মাদ নাসির উদ্দীন, প্রচার সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, যুবকল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা গোলামুর রহমান আজম, মুগদা থানা সভাপতি মুহাম্মাদ নুরে আলম রাজিব ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ