মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাদিয়ানি বিরোধী সেমিনারের প্রচার করায় গোপালগঞ্জে যুবককে হত্যাচেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।
সাব-এডিটর

‘কাদিয়ানি ফেৎনার ভয়াবহতা ও উলামায়ে কেরামের জিম্মাদারি শীর্ষক’ আলোচনা সেমিনারসহ কাদিয়ানি বিরোধী সেমিনারের প্রচারণা করায় গোপালগঞ্জে হামলার শিকার হয়েছেন এক যুবক। আহত যুবকের নাম ওমর ফারুক। তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার কুশলী গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। ভাগ্যক্রমে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানা যায়।

আহত ওমর ফারুক আওয়ার ইসলামকে জানান, আজ রোববার ২১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে স্থানীয় মল্লিকের মাঠ ও সিঙ্গিপড়ার মাঝে ফাঁকা রাস্তায় দু’টি আলাদা বাইকে করে চারজন আরোহী এসে হেলমেট পরা অবস্থায় আমার রাস্তা আগলে ধরে এবং হকি স্টিক দিয়ে আঘাত করে ও টেনেহিঁচড়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারতে থাকে।

তিনি জানান, এ সময় তারা এ বলে হুমকি দেয় যে, ‘তুই আবদুল্লাহ (ছদ্মনাম; এখানে স্থানীয় এক কাদিয়ানির নাম বলা হয়েছিল। তবে সঙ্গত কারণে আওয়ার ইসলাম নামটি প্রকাশ করতে পারছে না।) ও তার বন্ধুদের বিরুদ্ধে এ সমস্ত কর্মকাণ্ড করছিস? তোকে জানে মেরে ফেলবো। দুনিয়া থেকে সরিয়ে দেবো।’ তারা আমার মাথা থেকে টুপি নিয়ে টুপি পদদলিত করে এবং রুমাল কেড়ে নিয়ে যায়। ভাগ্যক্রমে এ সময় রাস্তায় গাড়ি চলে আসলে আক্রমণকারীরা আমাকে রেখে দৌড়ে পালায়।

তিনি আরো জানান, যদি তখন গাড়ি চলে না আসতো তারা আমাকে হত্যা করে ফেলতো। তাদের আচরণে তেমন আবাসই পাওয়া যাচ্ছিল। তারা চাচ্ছিল একজনকে মেরে কাদিয়ানী বিরোধী সবাইকে ভীত করে দিতে। সাবধান করে দিতে। তবে আল্লাহর শপথ করে বলছি, আমার প্রাণও যদি চলে যায় আমি আমার নবীর ইজ্জত রক্ষায় কাজ করে যাবো। যতদিন বেঁচে থাকবো নবীর দুশমনদের বিরোদ্ধে কাজ করে যাবো। আল্লাহ যতদিন হায়াত রেখেছেন এর বেশি তো চেষ্টা করলেও বাঁচতে পারবো না।

স্থানীয় আলেম, গােগালগঞ্জ, ভবানিপুরের ইসলামপুর মাদরাসার শিক্ষক মুফতি রহমাতুল্লাহ তার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আওয়ার ইসলামকে বলেন, ওমর ফারুক পেশায় একজন প্রচারক। বিভিন্ন প্রোগ্রাম, সম্মেলন সমাবেশ যে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তিনি মাইকিং করে থাকেন। অনেক সময় ধর্মীয় বিষয়গুলো স্বপ্রণোদিত হয়ে সাওয়াবের নিয়তে তিনি বিনা পারিশ্রমà