বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভ্যাকসিনে এগিয়ে থাকা ৫ দেশের একটি বাংলাদেশ: আইন মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিশ্বের ১৩০টি দেশ এখনো করোনার ভ্যাকসিন পায়নি। অনেক দেশের সরকার বলছে ভ্যাকসিনের জন্য প্রয়োজনে আদালতে যাবেন। অথচ ভ্যাকসিন পাওয়ায় এগিয়ে থাকা পাঁচটি দেশের একটি বাংলাদেশ। শেখ হাসিনার নিজস্ব চেষ্টা ও তত্বাবধানে আমরা করোনার ভ্যাকসিন পাই। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আজ রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ-উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আরো বলেন, একটা সময় ছিল যখন শহীদ দিবস পালনেও বাধা সহ্য করতে হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জয়ী হওয়ার পর আমরা সেটা পারি। আমরা এমন একটা বাংলাদেশে পৌঁছেছি যখন শেখ হাসিনার প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রম আর একান্ত নিষ্ঠায় সারাবিশ্বে দিনটিকে মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেতে সক্ষম হয়েছি।

বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, শেখ হাসিনার হাতে জনগণ দেশের দায়িত্ব দেয়ার পর দৃশ্য পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ