বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

কেরাণীগঞ্জে উল্টে পড়লো ৩ তলা ভবন: পাশের ৫ বাড়িতে ফাটল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ-সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন উল্টে পড়ে। ভবনটির আশপাশের বাড়িগুলোও আছে ঝুঁকিতে। ভবনটির আশপাশের পাঁচটি বাড়িকে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সানজিদা পারভীন (দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পাঁচটি বাড়ি পরিত্যক্ত ঘোষণা করেন।

আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে কেরানীগঞ্জের পূর্ব চরাইল খালপাড় এলাকায় খেলার মাঠের সামনে একটি তিনতলা বাড়ি উল্টে ডোবায় পড়ে যায়। সানজিদা পারভীন বলেন, উল্টে যাওয়া তিনতলা বাড়িটির আশপাশের পাঁচটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এ কারণে সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। যে বাড়িগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলোর তিনটি দোতলা। দুটি একতলা। এর মধ্যে একটি একতলা বাড়ি আধাপাকা।

কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ জানিয়েছে, বাড়ি উল্টে যাওয়ার ঘটনায় দুই নারী, এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া ভবনের ভেতর থেকে আরও সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ