বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১৫ জনের মৃত্যুর দিনে শনাক্ত ৩৯১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৮ হাজার ৩২৯ জনের প্রাণহানি হলো।

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৩৯১ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৮২টি। আর দেশের মোট ২১৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৬০৩টি। এর মধ্যে ৩৯১ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৬৮ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৮৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৮,৩২৯ জনের মধ্যে ৬ হাজার ৩০৫ জন পুরুষ ও ২,০২৪ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৩৫ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছে সে হার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ