বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

টিকা নিতে আমেরিকানরা বাংলাদেশে আসছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা- মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আল জাজিরার প্রতিবেদন এবং করোনা ভ্যাকসিন প্রসঙ্গে কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা জেনে তাজ্জব হবেন, আমেরিকা থেকে কিছু মানুষ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিতে আসছেন। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা আমেরিকা থেকে দেশে আসছেন কেন?

তখন তারা বলেন আমেরিকায় কত দিন পরে ভ্যাকসিন পাওয়া যাবে? তাই এই সময় আমরা দেশেও আসলাম এবং ভ্যাকসিনও নিলাম। তারা প্রবাসী, এক মাসের জন্য ছুটি নিয়ে দেশে এসেছেন। করোনার ভ্যাকসিন প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পাচ্ছে না।

প্রতিটা লোককে আমরা ভ্যাকসিন দিতে চাই, কারণ প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, একটা লোকও যদি অসুস্থ থাকেন, তাহলে এই রোগ নির্মূল হবে না। আমরা খুব শিগগিরই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস নির্মূল করবো’।

করোনা নিয়ে বিদেশি মিডিয়া মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নেত্র নিউজ ও আল জাজিরা বলেছিল, ‘করোনায় ৫০ থেকে ১ কোটি মানুষ মারা যাবে বাংলাদেশে। কিন্তু বাস্তবতা কি তাই? তাদের এসব বানোয়াট মিথ্যাচার বন্ধ করা উচিত।’

দেশে গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। এরই মধ্যে সরকারি-বেসরকারি অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা টিকা নিয়েছেন। এখন পর্যন্ত দেশে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছে। তাদের মধ্যে পাঁচ শতাধিক মানুষের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ