বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘মাওলানা জসিম উদ্দিনের উপর হামলাকারী মাসুমসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব ও জামিয়া কুরআনিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিনের উপর হামলাকারী সন্ত্রাসী মাসুমসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ।

আজ (১৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী স্বাক্ষরিত সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবী জানান হেফাজত নেতৃবৃন্দ।

বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, হত্যার উদ্দেশ্যে মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে রক্তাক্ত করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজ চারদিন হয়ে গেলো সন্ত্রাসী মাসুমসহ তিনজনকে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত বিচারের কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। আদালতে তোলা হলেও সন্ত্রাসী মাসুমে গং এর কোন রিমান্ড আবেদন করেনি পুলিশ।

গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত রহস্যজনকভাবে আনুষ্ঠানিক কোন রিপোর্ট প্রকাশ করা হয়নি বলেও ধারণা করেন হেফাজত নেতৃবৃন্দ। শুধুমাত্র গ্রেফতার করেই দায়সারা হয়েছে প্রশাসন। যেন প্রকাশ্যে ছুরি দিয়ে হামলাকারী এই কুখ্যাত সন্ত্রাসী মাসুম গংকে জামাই আদরে রেখে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

নেতৃবৃন্দ আরো বলেন, মাওলানা জসিম উদ্দিনের হামলার বিচার নিয়ে কোন গড়িমসি হলে তা সহ্য করা হবে না। অনতিবিলম্বে সন্ত্রাসী মাসুম গং কে রিমান্ডে নিয়ে এই হামলার ঘটনার মূল হোতা,পরিকল্পনাকারী ও ইন্দনদাতাদের কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

অতি দ্রুত সময়ের মধ্যে মাওলানা জসিম উদ্দিনের উপর হামলার সাথে সম্পৃক্ত সকলকে বিচারের আওতায় না আনলে পরামর্শ সাপেক্ষে হেফাজতে ইসলাম দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে সাক্ষর করেছেন-হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, সিনিয়র নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়্যুবী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ