শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

আলজাজিরার যা বলছে মিথ্যা, ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ প্রতিবেদনে যেসব তথ্য দেওয়া হয়েছে তা বাস্তবভিত্তিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম দিনই বলেছি, আলজাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।

আল-জাজিরার ওই প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপনে ফোনে কে কি বলল, তা প্রচার করে দেওয়া সাংবাদিকতার কাজ নয়।

আলজাজিরার প্রতিবেদনে ষড়যন্ত্র রয়েছে দাবি করে তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশ এ সব ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়েছে। আলজাজিরা যা প্রকাশ করেছে-তা এদেশের জনগণ বিশ্বাস করে না।

‘আলজাজিরা কেন এই অপপ্রচারে নামল’- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কিছু একটা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল। মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই অপচেষ্টা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ