বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সরকারের সব অপকৌশল ব্যর্থ করে আবারো লংমার্চের হুমকি মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ।।

পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন (পিডিএম) সিনেট নির্বাচন ও লংমার্চের পরিপ্রেক্ষিতে সরগোদা এবং খুজদারে বিক্ষোভ মিছিল বাতিল করেছে, পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, সমস্ত দল সিনেট নির্বাচন এবং লং মার্চের প্রস্তুতি গ্রহণ করছে। তিনি সরকারের সব অপকৌশল ব্যর্থ করে আবারো লংমার্চের হুমকিও দিয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, পিডিএম প্রধান মাওলানা ফজলুর রেহমান এবং পিএমএল-এন কেন্দ্রীয় নেতা শহীদ খাকান আব্বাসির মধ্যে টেলিফোনে কথোপকথনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুই নেতার মধ্যে টেলিফোন কথোপকথনে লংমার্চের পরিপ্রেক্ষিতে এই বিক্ষোভ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।পিডিএম ২৩ ফেব্রুয়ারি সরগোধে এবং ২ ফেব্রুয়ারি খুজদারে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল, যা এই ফোনালাপের পরে বাতিল করা হলো।

টেলিফোনে কথোপকথনের সময় পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমান সকল দলকে সিনেট নির্বাচন ও লংমার্চের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।মাওলানা ফজলুর রেহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন, টেলিফোনে সিনেট নির্বাচনসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিরও আলোচনা হয়েছে।

এদিকে জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান তনসা শরীফে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেছেন, আমাদের যদি ইসলামাবাদে বাঁধা দেয়া হয় তাহলে আমরা রাওয়ালপিন্ডির দিকে অগ্রসর হবো। লংমার্চের মাধ্যমে আমরা সরকারের সমস্ত অপকৌশল ব্যর্থ করব।

ডেইলি জং থেকে কাজি আব্দুল্লাহর অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ