বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘রেডলাইন’ অতিক্রম করলে ইসরায়েলকে সমুচিত জবাব দেয়ার হুমকি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় ইসরায়েল ‘রেডলাইন’ অতিক্রম করলে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির স্পিকারের বিশেষ সহকারী আলী আসগার খাজি গতকাল রোববার এ হুমকি দেন।

সিরিয়ায় ইরানি সেনাদের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর বিপুল সংখ্যক যোদ্ধা মোতায়েন রয়েছে। দামেস্কের এই দুই মিত্রের সামরিক অবস্থানে মাঝে মাঝে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

এ বিষয়ে দেশটিকে সতর্ক করে আলী আসগার খাজি বলেন, ইরানের রেডলাইন অতিক্রম করলে তেল আবিবকে সমুচিত জবাব দেয়া হবে। তেহরারের জবাবে তাদেরকে অনুতপ্ত হতে হবে।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসাদ সরকারের আহ্বানে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান। এখন পর্যন্ত সেনা প্রত্যাহারের কোনো আবেদন করেনি দামেস্ক।

আসাদ সরকার না বলা পর্যন্ত সিরিয়ায় ইরানি সামরিক উপস্থিতি বজায় থাকার কথা জানান আলী আসগার খাজি। তিনি বলেন, দামেস্কের অনুমতি ছাড়া সিরিয়ায় দখলদারিত্ব করা দেশগুলোর সেনা প্রত্যাহার করতে হবে।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘জরুরি বার্তা’ সংবলিত বিশেষ চিঠি পাঠান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খোমেনি। গত মঙ্গলবার সেটি রুশ স্পিকারের সঙ্গে বৈঠক করে হস্তান্তর করেন মস্কো সফররত ইরানি স্পিকার।

ওই চিঠির বিষয়বস্তু নিয়ে স্পিকারের আরেক বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরার অপেক্ষায় ইরান বসে থাকবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, সেক্ষেত্রে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে বিকল্প পথে হাঁটবে তেহরান। মস্কোর সঙ্গে কৌশলগত সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নেয়ার বার্তাও রয়েছে চিঠিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ