বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারত থেকে ২২ ফেব্রুয়ারি আসছে টিকার দ্বিতীয় চালান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত থেকে আগামী ২২শে ফেব্রুয়ারি দেশে আসছে করোনা টিকার দ্বিতীয় চালান।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি আরো জানান, ‘দ্বিতীয় চালানে টিকা একটু কম আসবে। উৎপাদন চাহিদা অনুযায়ী মিলাতে পারছেনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। ৮ সপ্তাহ করা হবে দুই ডোজের ব্যবধান। অর্থাৎ এক মাস নয় ২ মাস পর দ্বিতীয় ডোজ। এছাড়া ৪০ থেকেও কমবে বয়সের সীমা। নিবন্ধন জটিলতা লাঘবে চেষ্টা করা হচ্ছে। কোটা পদ্ধতি তুলে দেয়া হবে। কোভেক্সের ৫০ লাখ টিকা আগামী মাসের মধ্যে আসছে বলেও জানান ডিজি।

গত বছর ৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভ্যাকসিন সহায়তা ও বিতরণ সংক্রান্ত ত্রিপাক্ষিক সমঝোতা হয়েছিল। চুক্তি অনুযায়ী ছয় মাসে ৫০ লাখ করে মোট তিন কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

গত ২০ জানুয়ারি ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে ২৫ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ