বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘আওয়ামী লীগের ৭১ এর কৃতিত্ব নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কলংকে হারিয়ে গেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি নির্বাচনে মাস্তানি-গুন্ডামি ও ভোট চুরির মহোৎসব হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন এমনকি নিরাপত্তা বাহিনীগুলোকেও তারা ভোট চুরির কাজে ব্যবহার করেছে।

আজ সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভোট জালিয়াতি একটি সাধারণ রেওয়াজ হলেও আঃলীগ যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ভোট চুরিকে প্রতিষ্ঠানিককরণ করেছে তা নজিরবিহীন।

তিনি বলেন, গতকালের পৌর নির্বাচনেও তারা যা করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। সম্মিলিত মাফিয়াতান্ত্রিক ভোট ডাকাতির আরেকটি বিভৎস দৃষ্টান্ত স্থাপন করলো স্বাধীনতার কথিত নেতৃত্বদানকারী দলটি।

একের পরে এক জাতীয় ও স্থানীয় নির্বাচনকে এভাবে গুন্ডামি-মাস্তানি ও চুরির উৎসবে পরিণত করায় গণতন্ত্র ও নির্বাচনের প্রতিই মানুষের আস্থা হারিয়ে গেছে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতিই এর প্রমাণ বহন করে।

মুফতী রেজাউল করীম বলেন, যে জাতি ভোটের অধিকার রক্ষার প্রশ্নে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে সেই জাতি স্বাধীনতার ৫০ বর্ষে এসে ভোটের অধিকার পুরোপুরি হারিয়ে ফেলেছে এবং ভোটাধিকার হরণের সেই কলংকে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, আঃলীগ দেশকে আবারো ৭১ পুর্ব পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।

৭১ সালে আঃলীগের কৃতিত্বের পুরোটাই তাদের গত ১৩ বছরের অপকর্মে হারিয়ে গেছে। আঃ লীগ যেনো বাংলাদেশের আইযুব খান। এই আধুনিক আইয়ুব শাসনের হাত থেকে জাতিকে রক্ষা করতে আরেকটি ৭১ এর সম্ভাবনা প্রকট হচ্ছে দিন দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ