বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাওলানা মামুনুল হকের মাহফিলে লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, মাওলানা মুহাম্মদ মামুনুল হকের ওয়াজ মাহফিলে লাখো মানুষের ঢল। মাহফিলের নিরাপত্তায় দুই শতাধিক যুবক স্বেচ্চাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছে।

জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় উত্তর খুরমা ইউপি জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার রাত ৯টা থেকে মাওলানা মুহাম্মদ মামুনুল হক অতিথি হিসেবে তার বয়ান শুরু করে প্রায় এক ঘণ্টা পর বয়ান শেষ করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, সরকার আলেম-ওলামাদের প্রতিবাদী কণ্ঠ প্রতিরোধ করতে চেয়েছে। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সরকারের প্রতিহিংসার শিকার হয়েছি আমি।

মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আব্দুস সামাদের পরিচালনায় এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এ মহাসম্মেলনের নিরাপত্তায় মাদ্রাসা কর্তৃপক্ষ দুই শতাধিক সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন করে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, মাওলানা মুহাম্মদ মামুনুল হকের মাহফিল ঘিরে পুলিশ মোতায়েন করেছিলাম। পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ