বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বর্তমান নির্বাচন কমিশনের পদে থাকার নৈতিক অধিকার নেই: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিলম্বে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ তদন্তের জোর দাবী জনিয়েছে খেলাফত মজলিস।

আজ রোববার খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের অনুগত ব্যর্থ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অসদাচরণের যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তারপর এ পদে বহাল থাকার তাদের কোন নৈতিক অধিকার নেই। সাংবিধানিক পদে থেকে গুরুতর অনৈতিক ও অর্থসংশ্লিষ্ট অসদাচরণ অভিশংসনযোগ্য অপরাধ।

এ কমিশনের বিরুদ্ধে অনেকগুলো গুরুতর অভিযোগ উত্থাপিত হলেও তা তদন্তে কোন অগ্রগতি নেই। অভিযোগগুলোর যথার্থ বিশ্বাসযোগ্যতা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পেশাজীবি. বিশিষ্ট আইজীবি ও বিশিষ্ট নাগরিকরা তথ্য-উপাত্তসহ ব্যবস্থা গ্রহণের আবেদন করলেও তার কোন প্রক্রিয়া পরিলক্ষিত হচ্ছে না।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান নির্বাচন কমিশন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আগের রাতে ভোট চুরির নির্বাচনের মাধ্যমে ইতহাসের নজিরবিহীন ঘটনা ঘটিয়ে জনগনের ভোটের অধিকার ভূলুন্ঠিত করেছে। ঐ রকম একটি নির্বাচনের পর ন্যূনতম সম্মানবোধ থাকলে সিইসিসহ নির্বাচন কমিশনের আরো আগে পদত্যাগ করা উচিত ছিলো।

দেশের রাজনৈতিক দলগুলোও বারবার বর্তমান সরকারের আজ্ঞাবহ সিইসি নূরুল হুদাসহ কমিশনারদের পদত্যাগ দাবী করে আসছিলো। অথচ সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনের পক্ষে সাফাই গাইছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির বিচার না হলে দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। তাই বর্তমান ব্যর্থ ও দুর্নীতিগ্রস্থ নির্বাচন কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে নয়তো সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের অভিশংসন করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ