বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কিশোরগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও কেরাত সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক

কোরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারও আড়ম্বরপূর্ণ আয়োজনে কিশোরগঞ্জে হুফফাফুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. ফাউন্ডেশনের আয়োজনে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং কেরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল ১৫ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০ টা হতে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও কেরাত মাহফিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পুরষ্কার হিসেবে থাকছে ওমরাহর সুযোগ। এছাড়া প্রত্যেক গ্রুপের বিজয়ীদের জন্য রয়েছে কয়েক লক্ষ টাকার আকর্ষণীয় পুরষ্কার।

কেরাত সম্মেলনে পুরস্কার বিতরণ করবেন মুহাম্মাদ শামীম আলম, জেলা প্রশাসক কিশোরগঞ্জ। এ ছাড়াও থাকবেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমাদ রশিদ, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর চেয়ারম্যান উস্তাদুল হুফফাজ হাফেজ কারী আব্দুল হক, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস,হুফফাজুল কোরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, মাওলানা শোয়াইব আব্দুর রউফ।

আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত কারী, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সহকারী শিক্ষা সম্পাদক হাফেজ কারি নাজমুল হাসান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সহ-সভাপতি, বাইতুল মোকাররম এর ভারপ্রাপ্ত খতীব মুফতি মিজানুর রহমান কাসেমী, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নাসীর উদ্দিন প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ