বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সিলেটে সম্পন্ন হলো ‘মুহিউস সুন্নাহ কনফারেন্স’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী।।

মহাকালের নকীব, মুহিউস সুন্নাহ শায়খ আনওয়ারুল হক চৌধুরী রহ. স্মরণে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত হয়েছে ‘মুহিউস সুন্নাহ কনফারেন্স’।

হযরত শাহ সুলতান রহ. মাদরাসা’র সুলতানী ছাত্র কাফেলার উদ্যোগে কনফারেন্সটি আয়োজিত হয় সিলেট জেলার, বালাগঞ্জ থানার সুলতানপুর মাদরাসা মিলনায়তনে।

আয়োজক কমিটি কনফারেন্সটি সাজায় তিলাওয়াত, আলোচনা, নাশিদ সন্ধ্যা, মোড়ক উন্মোচন, আরবি বক্তব্য প্রতিযোগিতা, আরবি প্রদর্শনী, বাংলা বক্তব্য প্রতিযোগিতা’র সূচিমালায়। এছাড়াও ছিল ভিন্নধর্মী অনুষ্ঠান ‘সবাই মিলে সুনাম কুড়াই’।

জামেয়া সুলতানপুরের মুহতামীম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ কনফারেন্স উন্মোচিত হয় হাফিজ মাওলানা কারী আব্দুল্লাহ আল মামুনের অমীয় তেলাওয়াতের মাধ্যমে। এরপর মোড়ক উন্মোচন হয় ছাত্র কাফেলার বিশেষ বুলেটিন ‘আল-হক’ ম্যাগাজিনের।

‘নাশিদ সন্ধ্যায়’ কনফারেন্সকে সুরের মূর্ছনায় আলোড়িত করেন ইমতিয়াজ মাসরুরসহ আবু উবায়দা, মাসুম বিল্লাহ ও আহমদ উসমান।

এছাড়া অডিও কলে সরাসরি কনফারেন্সে যুক্ত হন শাইখে চরমোনাই মুফতি ফয়জুল করিম। আট মিনিটের এ আলোচনায় তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্য মুহিস সুন্নাহর স্মৃতিচারণ করেন। এছাড়া আলোচনা করেন সিলেট কাজির বাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ, বরুণা মাদরাসার মুহাদ্দীস মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, সুলতানপুর মাদরাসার শায়খুল হাদিস নজরুল ইসলাম, মাওলানা নুমানুল হক চৌধুরীসহ অনেকে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ