বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

আগামীকাল মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। বাংলাদেশে থানভি সিলসিলার এক নূরানী মেহনতের নাম। সুন্নাতের উপর জোড় দেয়া এ ইসলাহী মেহনতের মাধ্যমে অনেক মানুষ দীন পেয়েছে। খোঁজে পেয়েছে সুন্নাতের পথ। ফিরে এসেছে অন্ধকার থেকে আলোর পথে। লাভ করেছে ঈমানী সৌরভ।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি)। রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় দিনব্যাপী এ ইসলাহী ইজতেমা চলবে। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীরুল উমারা আল্লামা মাহমুদুল হাসান।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমা উপলক্ষে যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

মাদরাসার তাকমিল জামাতের ছাত্র জুনায়েদ আহমদ আওয়ার ইসলামকে জানিয়েছেন, ইসলাহী ইজতেমা উপলক্ষে মাদরাসায় সাজসাজ পরিস্থিতি তৈরি হয়েছে। সকল প্রস্তুতি উস্তাদদের নেগরানীতে আমরা সম্পন্ন করেছি।

ইজতেমা উপলক্ষে মজলিসে দাওয়াতুল হক ও জনপ্রিয় অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম এর যৌথ উদ্যোগে বুলেটিন প্রকাশিত হয়েছে। নাম ‘আওয়ার ইসলাম দাওয়াতুল হক ইজতেমা বুলেটিন ২০২১’। বুলেটিনটির তত্ত্বাবধান করেছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এতে দেশের খ্যাতিমান আলেম ও ইসলামিক স্কলারদের লেখা স্থান পেয়েছে। বুলেটিনের প্রধান সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদি। আর সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

বর্তমানে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীরুল উমারার দায়িত্ব পালন করছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ কওমি শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গুলশান আজাদ মসজিদের খতীব ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ