বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

আকাশে ‘মহাকাশ বন্দর’ নির্মাণের ঘোষণা দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২৩ সালে চাঁদে রকেট পাঠানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। একই সঙ্গে মহাকাশে ‘মহাকাশ বন্দর’ নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে এরদোয়ান বলেছেন, ২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমরা হাইব্রিড রকেট পাঠাব। আল্লাহ চাইলে আমরা চাঁদে যাচ্ছি। আমি আশা করবো, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে। ২০২৩ সালে তুরস্কের প্রজাতন্ত্র হওয়ার ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে এরদোগান মহাকাশ-বন্দর গড়ে তুলতে চান। তিনি চান, তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় দেশটির আর্থিক অবস্থা শোচনীয় ছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং ব্রেন ড্রেন বন্ধ হবে। সূত্র: ডিডাব্লিউ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ