বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাওলানা জসিমউদদীন এর উপর হামলা হয়েছে। তার পূত্র মাওলানা আশরাফ মাহদি ফেসবুক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তার উপর এ অজ্ঞাত হামলা হয়। এ সময় তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। মারাত্মকভাবে আহত হোন তিনি। বর্তমানে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে তাকে।

কে বা কারা তার উপর এ হামলা করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তার উপর এ হামলা করেছে অজ্ঞাত বাহিনী।

হামলার পর হাসপাতালে নেওয়ার সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের পেছনে থেকে অনবরত রক্ত ঝড়ছে। রক্তে লাল হয়ে গিয়েছে তার শরীরের পেছনের অংশ। এরপর একটি সিএনজি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

মাওলানা জসিমউদ্দীন মুফতি ফজলুল হক আমিনী রহ. এর জামাতা ও লালবাগ মাদরাসার শূরা সদস্য।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ