শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

দেশে করোনার টিকায় মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া ২১ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনারর টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২১ জনের।

আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়। স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়।

রোববার দেশজুড়ে শুরু হয় করোনাভাইরাসের গণ টিকাদান। প্রথম দিন টিকা নেন বেশ কয়েকজন মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। সবাইকে নিতে হবে দুই ডোজ টিকা।

টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন বলে এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন।

প্রথম দিনে ঢাকায় ৩ হাজার ৭৭২ পুরুষ ও ১২১৯ নারী টিকা নেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এদিন দেশে টিকা নিয়েছেন ২৩ হাজার ৮৫৭ পুরুষ ও ৭ হাজার ৩০৩ নারী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ