শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

আমি পলিটেকনিক শিক্ষার্থীদের সাথে আছি: ভিপি নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি বলে আন্দোলনকারীদের সঙ্গে সহমত পোষণ করেছেন ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর। আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের সাথে এ সহমত পোষণ করেন।

এর আগে আজ রোববার বেলা ১১টা থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। এ সময় তাদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। অজ্ঞাত হামলাও হয়েছে তাদের উপর।

এ হামলার তীব্র জানিয়ে ভিপি নূর বলেছেন, ‘ঢাকায় পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অন্যায়ভাবে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার জোরালো দাবি জানিয়ে শিক্ষার্থীদের দাবিসমূহ মেনে নেওয়ারও আহ্বান জানাই। আমরা পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছি।’

এদিকে ছাত্রদের অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ