শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

‘দেশে-বিদেশে অপপ্রচার চললেও এগিয়ে যাবে বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা অপপ্রচার চলছে। কিন্তু এসব অপপ্রচার বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্তকে করতে পারবে না। শক্রর মুখে ছাই দিয়ে ঠিকই এগিয়ে যাবে বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হয়েছে। আরও এক লাখ ঘর নির্মাণের কাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পদ্মা সেতু নিয়ে এত কথা অথচ এরকম একটি কাজ নিজস্ব অর্থায়নে করলাম। সেটার প্রশংসা তো দিতেই পারলো না। উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রী প্রকাশ করেন, বিএনপির কাজ সবকিছুতে দোষ খোঁজা। তারা নিজের চেহারা আয়নায় দেখেন না। যাদের নিজের গায়ে হাজারো কালির ছিটা, তারা অন্যের দোষ খুঁজে কীভাবে?

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ