বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চরমোনাই মাদরাসা পরিদর্শন করলেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া রশিদিয়া আহছানাবাদ চরমোনাই, বরিশাল মাদরাসা পরিদর্শনে গিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

বিষয়টি চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করীমের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকর সিদ্দিক আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম ও নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমের দাওয়াতে চরমোনাই মাদরাসা সফর করেন তিনি।

আজ ৩১ জানুয়ারি (রোববার) বেলা ২টায় মাদরাসায় উপস্থিত হোন আল্লামা মাহমুদুল হাসান। এরপর ছাত্রদের উদ্দেশে নসিহত করেন তিনি। এ সময় ছাত্রদের ইলম, আমল ও সুন্নাত মোতাবেক জীবন পরিচালনার উপর জোর প্রদান করেন আল্লামা মাহমুদুল হাসান। এ সময় ছাত্রদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় তাকে।

ছাত্রদের নসিহত শেষে চরমোনাই মাদরাসার রান্নাঘর (বোডিং) পরিদর্শন করেন আল্লামা মাহমুদুল হাসান। বাদ আছর মাদরাসা পরিদর্শন শেষে ভোলার একটি মাদরাসার ৫০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে অংশ নিতে মাদরাসা ত্যাগ করেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহুমুদুল হাসান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ