শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

হাসপাতালে আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি।।

আমিরে হেফাজত, দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী গত চারদিন ধরে অসুস্থ। আজ শনিবার (৩০ জানুয়ারি) বাদ আসর চেক-আপ ও চিকিৎসার জন্য চট্টগ্রামের নগরীর সি এস সি আর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে আমিরে হেফাজতের একান্ত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী বলেন, গত বুধবার নিয়মিত হাদিসের সবক পড়িয়েছেন। বাদ জোহর থেকে হঠাৎ কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে। এরপর থেকে শারীরিক অবস্থা দূর্বল হতে থাকে। গতকাল জুমার আগে কিছুটা সুস্থতাবোধ করলেও পরে আবারো শারীরিক অবস্থা পূর্বের মতই হয়ে যায়। তবে বর্তমানে শরীরে জ্বর নেই। ডায়াবেটিস, পেশারও নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে। এছাড়া কিডনিতে সামান্য সমস্যা ও দীর্ঘ মেয়াদি ডায়াবেটিস এর কারণে শরীরে পানি জমে গেছে। জানা গেছে, বাম পায়ে পানি জমে থাকায় সামান্য ইনফেকশন দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, দেশ বিদেশে সকল মুসলমানদের নিকট আমীরে হেফাজতের পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ কামনা করছি!

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ