শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০ সালের এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল পৌনে ১১টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর ঝরে যাক তা আমরা চাই না।’ প্রধানমন্ত্রী করোনাকালের এ ফলাফল নিয়ে সমালোচনা না করারও আহ্বান জানিয়েছেন।

ভার্চুয়াল ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষাউপমন্ত্রীও অংশ নেন।

এর আগে গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহা. আবুল খায়ের ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেছিলেন।

২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত বছরের ১ এপ্রিল। পরে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এর আগেই ১৭ মার্চ থেকে স্কুল-কলেজ বন্ধ করা হয়।

এরপর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। করোনা সংক্রমণ পরিস্থিতির খুব একটা উন্নতি না হলে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হয়নি। ফলে এইচএসসি পরীক্ষা প্রথমে স্থগিত ও পরে গত ৭ অক্টোবর এই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ