বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি কোম্পানির মাধ্যমে সরকারের টিকা সংগ্রহের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘অক্সফোর্ড টিকা বেচে দুই ডলার ৭০ সেন্টে। দুই ডলারের টিকা বেক্সিমকো বেচবে ১৩ ডলারে। একটা টিকাতে লাভ করবে ১১ ডলার এরা কি মানুষ যারা ক্ষমতায় আছে?’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ ফাউন্ডেশনের উদ্যোগে শহিদ আসাদের ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বেক্সিমকোর সাথে ব্যবসা হবে সরকারের। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে ব্যবসা বন্ধ করতে হবে। টিকা নিয়ে তাদের (বেক্সিমকো) ধান্দাবাজি ব্যবসা সরকারের সাথে মিলে এটা করতে দেব না।’

আলোচনা সভায় মান্না আরও বলেন, ‘দেশের গরীব মানুষ টিকা পাবে তার কোনো গ্যারান্টি আছে? ওরা যে রকম লিস্ট দিয়েছে, কেবলমাত্র সরকারের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে প্রথম টিকা দেওয়া হবে। আপনি দেখেন ইংল্যান্ডে প্রথম টিকা দেওয়ার নিয়ম কী করা হয়েছে? ফ্রান্স, আমেরিকা, পুরো ইউরোপ কী করেছে? আর বাংলাদেশ কী করছে?’

‘প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন মানুষকে বিনা পয়সায় টিকা দেব- সেই কথা সম্পূর্ণ ভুলে গেছেনে। যারা বলেছিলেন ১০ টাকা করে চাল খাওয়াব, এখন ৫০ টাকা চাল হয়েছে। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। এদের সঙ্গে আপস করা যাবে না’ এই অবস্থা থেকে উত্তরণে শহীদ আসাদের আদর্শ অনুসরণ করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘শহিদ আসাদকে স্মরণ করে আমি আপনাদের কাছে এটাই আহ্বান জানাব, যদি তাকে সত্যি শ্রদ্ধা জানাতে চান, তার এই পথে থেকে আসুন আগামীতে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি। আজকের দিনে এটাই শপথ হোক।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ