বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নির্বাচনের আগেই চট্টগ্রামের ৫ থানার ওসি বদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগেই নগরীর পাঁচ থানার ওসি বদল করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এ রদবদল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, নির্বাচনকালীন সময়ে রদবদলের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে। তাদের নির্দেশে চট্টগ্রামের কোতোয়ালি থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায় বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে। আর ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে সংযুক্ত করা হয়েছে পুলিশ কমিশনার কার্যালয়ে।

সোমবার জারি করা এ আদেশে চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকারকে চকবাজার থানায় বদলি করা হয়েছে। আর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়েছে।

বেশ কিছু দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন থানায় ওসি রদবদলের বিষয়টি আলোচনায় ছিল। তবে সিটি নির্বাচনের তারিখ ঘোষণায় সেটি ধামাচাপা পড়লেও আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ সামনে রেখে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ থানাগুলোর ওসি রদবদল করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ