বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বরিশালের সাবেক মেয়র কামাল এখন কারাগারের মালি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের সাবেক মেয়র কামাল এখন কারাগারের মালি! দুর্নীতি মামলায় সাত বছরের জন্য কারাদণ্ডে সাজা খাটছেন বিএনপির এ নেতা আহসান হাবিব কামাল। কারাগারে তিনি ফুলবাগানের রক্ষকের (মালি) দায়িত্ব পালন করছেন। গত বছরের ১০ নভেম্বর তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক গণমাধ্যমকে জানান, সশ্রম কারাদণ্ডের অর্থ হলো কারা অভ্যন্তরে কর্তৃপক্ষ বন্দিদের দিয়ে কারাগার ব্যবস্থাপনার কাজ করাবেন। কাজের বিনিময়ে সাজা রেয়াত পাওয়া যায়।

দুর্নীতি মামলায় দণ্ডিত সাবেক মেয়র আহসান হাবিব কামাল (৬৫) শারীরিকভাবে অসুস্থ। তার হার্টে রিং-পরানো। তার হার্টে সমস্যা আছে। এ ছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি এবং পায়ে সমস্যায় ভুগছেন। শারীরিক সক্ষমতাসহ নানা দিক বিবেচনায় তাকে গত ১০ নভেম্বর থেকে কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত করা হয়েছে। ফুলবাগানে কাজ করে তিনি মনেও প্রশান্তি পাচ্ছেন।

৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় ৯ নভেম্বর বিসিসির সাবেক মেয়র বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয় বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল এবং মো. জাকির হোসেন নামে এক কথিত ঠিকাদারকে ১ কোটি টাকা করে জরিমানা করে।

এ বিষয়ে আহসান হাবিব কামালের ছেলে আহসান রূপন গণমাধ্যমকে জানান, বাবাকে সাবেক মেয়র হিসেবে ডিভিশন মর্যাদা দেওয়া হয়নি। তবে বাবা শতভাগ সুস্থ আছেন। প্রতিদিনই তিনি হাঁটাহাঁটি ও শরীরচর্চা করছেন।

এদিকে একই মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বিসিসির বরখাস্তকৃত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে কারা হাসপাতালের একটি ওয়ার্ডের রাইটার (দেখভালকারী) হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ