শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

‘পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ ও আল্লাহভীরু প্রার্থীদের বিজয়ী করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, চলমান পৌরসভা ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ, যোগ্য, আমানতদার ও আল্লাহভীরু প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে। সৎ ও আল্লাহভীরু নেতা ছাড়া ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।

আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত স্থানীয় একটি মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার প্রার্থীদের তালিকা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় জেলা নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশে যেভাবে সম্পদ চুরি ও লুটপাট হচ্ছে, তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের এক জেলা সভাপতিই কেবল দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এভাবে দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি বিদেশে টাকা পাচার হয়েছে।

মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেন, আল্লাহভীরু শাসক প্রতিষ্ঠা না থাকলে সমাজ ও রাষ্ট্রের যে কী দূরাবাস্থা তা বর্তমান সমাজব্যবস্থা দেখলে বুঝা যায়। তিনি চলমান পৌরসভা ও অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান।

-এটি