বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভোট চলাকালে বিএনপি প্রার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খয়ের খান (৭০) করোনায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়িন্না ইলাইহি রাজিউন)

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম আবুল খয়ের খান দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া গ্রামের মৃত আয়জ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর করোনা শনাক্ত হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রতীক বরাদ্দের পর তিনি আর এলাকায় ফিরতে পারেননি।

পরে ২২ ডিসেম্বর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল পৌনে ৪টার দিকে ইন্তেকাল করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ