রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

সকাল ১১টায় হেফাজতের জরুরি সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী রহ. কে হত্যার অভিযোগে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জন শীর্ষ আলেমের দায়ের করা মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন করছে সংগঠনটি।

আজ (২৩ ডিসেম্বর) বুধবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের কার্যালয়ে বেলা সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে একাধীক সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

হেফাজতের নতুন কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী আওয়ার ইসলামকে বলেন, নতুন কমিটির নেতারা সংবাদ সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ৩৬জন হেফাজত নেতার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা ও সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবেন। এতে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

গত ১৭ ডিসেম্বর চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ মামলাটি করেন আল্লামা আহমদ শফী রহ. শ্যালক মাইনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ