রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন মুফতি ইয়াসির নাদিম ওয়াজেদির বিরুদ্ধে ভারতে মামলা পাকিস্তান-সৌদি ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন মুফতি তাকি উসমানী দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল

চিনিকল বন্ধের বিষয়ে যা বললেন মুফতি মুহাম্মদ রেজাউল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগে থেকে আখ চাষিদের চিনিকল বন্ধের কোনো সিদ্ধান্তের কথা না জানিয়ে চিনি কল বন্ধের ঘোষণা দেশকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

চরমোনাই পীর বলেন, আখ চাষিরা তাদের সর্বস্ব দিয়ে আখ চাষ করেছে। এখন আখ বিক্রির মৌসুমে হঠাৎ করে ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত চরম অমানবিক। এ ধরণের অপরিণামদর্শী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, চিনিগুলোকে ন্যায্যমূল্যে আখ কিনে নিতে হবে। আর তার ব্যবস্থা সরকারকেই করতে হবে। তিনি আখ চাষিদের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, চাষিদের সকল দাবি অবিলম্বে মেনে নিতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, রাষ্ট্রায়ত্ত ৬ টি চিনি কল বন্ধ করার সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাতিল করতে হবে। গত ১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের এক পরীপত্রের মাধ্যমে লোকসানের অজুহাত দেখিয়ে ৬ টি চিনি কল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আত্মঘাতী ও উন্নয়নের ধারা ব্যাহত করবে।

তিনি আরো বলেন, সিস্টেম লস এবং দুর্নীতি বন্ধ করতে না পেরে চিনিকল বন্ধ করা কোনো সমাধান নয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ