আওয়ার ইসলাম: আসন্ন দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের ১৪৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বাতিল হওয়াদের মধ্যে মেয়র পদে ৩১ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২৫ জন ও সাধারণ ওয়ার্ডে ৯১ জন আবেদন করেছিলেন।
গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে এসব আবেদন বাতিল করা হয়। পৌরসভা সাধারণ নির্বাচন-২০২০ এর সমন্বয়ক ও নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসির তফসিল অনুযায়ী আগামী বছরের ১৬ জানুয়ারি পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
যেসব পৌরসভার প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে সেগুলো হলো- চট্টগ্রামের সন্দ্বীপ (ব্যালট), সিরাজগঞ্জের কাজীপুর (ইভিএম), বেলকুচি (ব্যালট), উল্লাপাড়া (ব্যালট), সদর (ব্যালট) ও রায়গঞ্জ (ব্যালট), নেত্রকোনার মোহনগঞ্জ (ব্যালট), কুষ্টিয়া সদর (ব্যালট), কুমারখালী (ইভিএম), ভেড়ামারা (ব্যালট) ও মিরপুর (ব্যালট), মৌলভীবাজারের কুলাউড়া (ব্যালট) ও কমলগঞ্জ (ব্যালট), নারায়ণগঞ্জের তারাবো (ইভিএম), শরীয়তপুর সদর (ইভিএম), কুড়িগ্রামের নাগেশ্বরী (ব্যালট), গাইবান্ধার সুন্দরগঞ্জ (ব্যালট) ও সদর (ব্যালট), দিনাজপুর সদর (ব্যালট), বিরামপুর (ব্যালট) ও বীরগঞ্জ (ইভিএম) ও নওগাঁর নজিপুর (ইভিএম), পাবনার ভাঙ্গুড়া (ব্যালট), ফরিদপুর (ইভিএম), সাথিয়া (ব্যালট), ঈশ্বরদী (ব্যালট) ও সুজানগর (ব্যালট), রাজশাহীর আড়ানী (ইভিএম), ভবানীগঞ্জ (ব্যালট) ও কাকনহাট (ইভিএম), সুনামগঞ্জ সদর (ব্যালট), ছাতক (ব্যালট) ও জগন্নাথপুর (ইভিএম)।
এছাড়া আছে- হবিগঞ্জের মাধবপুর (ব্যালট) ও নবীগঞ্জ (ব্যালট), ফরিদপুরের বোয়ালমারী (ব্যালট), ময়মনসিংহের ফুলবাড়িয়া (ইভিএম) ও মুক্তাগাছা (ব্যালট), মাগুরা সদর (ইভিএম), ঢাকার সাভার (ইভিএম), নাটোরের নলডাঙ্গা (ইভিএম), গুরুদাসপুর (ব্যালট) ও গোপালপুর (ব্যালট), বগুড়ার শেরপুর (ব্যালট), সারিয়াকান্দি (ইভিএম) ও সান্তাহার (ইভিএম), পিরোজপুর সদর (ইভিএম), নেত্রকোনার কেন্দয়া (ইভিএম), মেহেরপুরের গাংনী (ইভিএম), ঝিনাইদহের শৈলকুপা (ইভিএম), পার্বত্য খাগড়াছড়ি সদর (ইভিএম), বান্দরবান জেলার লামা (ব্যালট), নীলফামারীর সৈয়দপুর (ইভিএম), টাঙ্গাইলের ধনবাড়ী (