বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ঠান্ডা নাকি গরম পানি, গোসলে কোনটি ব্যবহার স্বাস্থ্য সম্মত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম।।

শীতে গোসলের নাম শুনলেই গা শিউরে উঠে অনেকের।  তাই শীতে গোসলের ভয় দূর করতে,স্বাস্থ্য সম্মত উপায়ে কিভাবে গোসল করা যায় সে সম্পর্কে কিছু টিপস তুলে ধরেন চর্মরোগ বিভাগের অধ্যাপক আফজালুল করিম।

তিনি বলেন- " শীতের দিনে গরম পানিতে গোসল করলে সমস্যা নেই। তবে সেটা যেন খুব বেশি গরম না হয়। হালকে কুসুম গরম পানিতে গোসল করা যায় খুব বেশি গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের মধ্যে রূক্ষ ভাব চলে আসে। গোসলের পর অবশ্যই শরীর মুছে লোশন ব্যবহার করতে হবে।

তবে কিছু বিশেষজ্ঞ বলেন - নিয়মিত গরম পানি মাথা দিয়ে গোসল করলে চুল রূক্ষ হয়ে পড়ে। চুলের গুণাগুণ নষ্ট হয়ে যায়।আবার খুব বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করলে পেশি সংকুচিত হয়ে যায়। সম্ভাবনা আছে স্বাস্থ্যঝুকিঁর। তাই লিভার, বদহজম, হাত পা শরীর জ্বালা করলে গরম পানি দিয়ে গোসল না করে ঠান্ডা পানি দিয়ে গোসল করুন।

বিশেষ করে যাদের চর্মরোগ আছে তারা শরীরে হালকা গরম পানি দিয়ে গোসল করবেন। চুলকানি যুক্ত স্থান গরম পানি দিয়ে ধৌত করবেন।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অতিরিক্ত গরম পানি ও অতিরিক্ত ঠান্ডা পানি দুটোয় পরিহার করে,শরীরের জন্য হালকা কুসুম গরম পানি বেশ আরামদায়ক।

লেখক- শিক্ষার্থী, সম্মান ২য় বর্ষ বাংলা,সরকারী তিতুমীর কলেজ।

-কেএল/কাউসার লাবীব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ