শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

একটি মাস্ক কতক্ষণ ব্যবহার করা নিরাপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজারে পাওয়া যাওয়া সব ধরনের মাস্কেরই ব্যবহারের একটি সময়সীমা আছে। এরপর সেই মাস্ক আর ব্যবহার না করাই ভালো। বাজারে সাধারণভাবে তিন ধরনের মাস্ক পাওয়া যায়, এসব মাস্কের আলাদা সময়সীমা আছে। বিশেষজ্ঞরা জানান, যে কয়েকটি চিহ্ন দেখে বোঝা যায় কখন মাস্ক বদলানোর সময় এসেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের গবেষণা থেকে জানা যায়, এন৯৫ মাস্কই সবচেয়ে উপযোগী। যদি কাপড়ের মাস্ক ব্যবহার করেন, তাহলে অবশ্যই তিন লেয়ারের হতে হবে। মাস্ক যদি ঢিলে হয়, ছিঁড়ে যায়, ড্যাম্প হয় এবং মাস্ক পরলে যদি চশমার কাঁচ ঝাপসা হয়। তাহলে বুঝতে হবে মাস্ক বদলানোর সময় এসেছে।

আরো জানা যায়, মাস্ক পরার কারণ হচ্ছে- আমরা যে শ্বাস গ্রহণ করি, তা যেন সম্পূর্ণভাবে মাস্কের মধ্যদিয়ে শরীরে প্রবেশ করে। কিন্তু তা যদি ঢিলে হয় বা ছিঁড়ে যায়, তাহলে সেই মাস্ক পরার কোনো উপকারিতা নেই। নাক-মুখ পুরোপুরি ঢেকে না রাখলেও মাস্ক কোনো কাজে লাগে না।

এছাড়া নাক-মুখ ঢেকে না দিলে নিশ্বাস ৫০ শতাংশই ফিল্টার না হয়ে শরীরে প্রবেশ করে। এ ছাড়া মাস্ক পরলে চশমার কাঁচ ঝাপসা হয়ে যায়, ফলে মাস্ক ছাড়াও আশপাশ দিয়ে বাতাস ঢুকছে। এ অবস্থায় মাস্ক বদলে ফেলুন। এন৯৫ মাস্ক ছিঁড়ে গেলে বা ড্যাম্প হলে সঙ্গে সঙ্গেই পাল্টে ফেলুন। আর সার্জিক্যাল মাস্ক ৪-৬ ঘণ্টার বেশি ব্যবহার না করাই উচিত।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ