রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

মতিঝিল থানায় জিডি করলেন ইশরাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপীবাগ ঢাকার নিজ বাসায় আজ বুধবার ভোর রাতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা হয়েছে। এ ঘটনায় দুপুরে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সাংবাদিকদের এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, ২০-২৫ জন যুবক ভোর রাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি।

আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করবো। এ বিষয়ে পুলিশ কী বলেছে জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, আমার আমাদের অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরি ভুক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন।

সাবেক এক মুক্তিযোদ্ধার বাসায় হামলার বিষয়টি আপনি কিভাবে দেখেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা যে বা যারাই করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। আমরা এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপে কখনো পা দিবো না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে আশা করি তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় হামলা সত্যি ন্যাক্কারজনক।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ