রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে, বাংলাদেশে এমন কারো জন্ম হয়নি: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মহানবী বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। মদীনা সনদে কোথাও সন্ত্রাসের কথা নেই। মহানবীর তরিকা বাদ দিয়ে মওদুদীবাদী তরিকা যারা গ্রহণ করেছে, তারাই ভাস্কর্য বিরোধী’।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত মুজিব বর্ষ-২০২০ ও চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিবে বাংলাদেশে, এমন কারো জন্ম হয়নি। প্রতিটা গ্রামে ছাত্রলীগ-যুবলীগ যথেষ্ট। প্রধানমন্ত্রীকে লাগবে না, উনার মাথা ফাঁকা রাখি। উনি দেশের উন্নয়নে কাজ করুক। দল আমরা চালাবো।

তিনি বলেন, বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে আছে। তার আদর্শ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়েই বেঁচে আছি। একদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হচ্ছে, আরেকদিকে পদ্মাসেতুর মতো উন্নয়ন, এজন্য স্বাধীনতা বিরোধীরা আতঙ্কিত। কেন বিষোদগার করছে তারা? এদের প্রতিহত করতে হবে।

বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন নূরুল আমিন রুহুল এমপি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ