রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

৯ জেলায় নতুন পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জনকে বদলি করেছে সরকার।

আজ বুধবার (৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

এরমধ্যে সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরাকে কুড়িগ্রামের এসপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মীর মোদাসসের হোসেনকে রাঙামাটি, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনায়, স্পেশাল ব্যাটেলিয়ন-১ এর মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজারে, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঠাকুরগাঁও, পুলিশ সদরদপ্তরের এআইজি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জ, পুলিশ স্টাফ কলেজের মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর ও খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম এম শাকিলউজ্জামানকে রাজবাড়ী জেলায় এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া অন্য দুটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার আরো ১২ জনকে বদলি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ